০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • / ১৫৪ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল উপজেলায় বদলকোট ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক ও সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবদুল হালিম শনিবার রাত ৯ টার দিকে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দূর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্র জানায়, রাত ৯ টার দিকে আবদুল হালিম তার নিজ গ্রাম রুদ্ররামপুরের সড়কে মোটরসাইকেল চালানো শিখতে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের নারিকেলগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আবদুল হালিম ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেকজন আহত হন ।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আওয়ামী লীগ নেতা আবদুল হালিমকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল হালিম স্ত্রী ও দুই ছেলে রেখে যান। রবিবার সকাল ৯ টায় স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশগ্রহন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেননি। তবে তিনি ঘটনার খোঁজখবর নেবেন বলে জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৭:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১