০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

চাটখিলে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • / ১২৩ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল পৌর বাজার থেকে প্রতারনার মাধ্যমে মোবাইল সেট ক্রয় করতে গিয়ে এক ভুয়া সিআইডি কর্মকর্তা জনতার হাতে আটক হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রতারক ওই যুবককে গ্রেফতার করেছে। রোববার দুপুর ১২ দিকে এই ঘটনা ঘটে। আটককৃত যুবক সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট গ্রামের রফিক উল্যার ছেলে আল নেওয়াজ।
পুলিশ জানায়, আল নেওয়াজ চাটখিল পৌর বাজারের একটি মোবাইল দোকানে গিয়ে একটি মোবাইল সেট ক্রয় করে। সে নিজেকে সিআইডির কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইলের টাকা পরে দিবে বলে জানায়। এতে দোকানদার আপত্তি জানায়। এ সময় আল নেওয়াজ সিআইডির পরিচয়পত্র দেখিয়ে দোকান দারকে ভয় ভীতি দেখায়। এ নিয়ে দোকান দারের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লোকজন জড় হয়ে তাকে চ্যালেন্স করে পুলিশে খবর দেয়। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আল নেওয়াজকে আটক করে থানায় নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আল নেওয়াজ সিআইডি কর্মকর্তার পরিচয় দিয়ে দীর্ঘ সময় থেকে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। তিনি আরও জানান, তার নিকট থেকে ভুয়া সিআইডি কর্মকর্তার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি প্রতারনার মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

আপডেট সময় : ১২:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০