০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

চাটখিলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পুরস্কার বিতরন, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • 198

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল : চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে পুরস্কার বিতরনী, আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার সকালে উপজেলা পরিষদ মাঠে ইউএনও ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একটিভ ফাউন্ডেশনের চেয়াররম্যান ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
সভায় বক্তব্য রাখেন চাটখিল  পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহিন, নোয়াখালী প্রেস কাবের সহ-সভাপতি যুগান্তরের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, চাটখিল সাংবাদিক ফোরামের সেক্রেটারী উপাধ্যক্ষ ফারুক ছিদ্দিকী ফরহাদ, মাওলানা রুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে চাটখিল উপজেলার ৫৬ টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার ২২ হাজার শিক্ষার্থী মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)এর জীবনীর ওপর রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এর মধ্যে ৩০ জনকে পুরস্কার হিসেবে নগদ টাকা ও সনদপত্র প্রদান করা হয়।
রচনা প্রতিযোগিতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শাখায় প্রথম স্থান অর্জনকারী ৩ জনকে ২৫ হাজার টাকা, ২য় স্থান অর্জনকারী ৩ জনকে ১৫ হাজার টাকা ও ৩য় স্থান অর্জনকারী ৩ জনকে ১০ হাজার টাকা করে ও ২১ জনকে ২ হাজার টাকা ও সনদপত্র দেয়া হয়।

Tag :

চাটখিলে মোটর সাইকেল দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চাটখিলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পুরস্কার বিতরন, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

আপডেট: ০৭:৩০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২