০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নবম পে-স্কেলের দাবীতে মানবন্ধন চাটখিলে মোটর সাইকেল দূর্ঘটনায় ৪ আরোহীর ৩ জনেরই মৃত্যু চাটখিল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার হল থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়ার অভিযোগ চাটখিলে ২ টি সরকারী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে না চাটখিলে ১০৪ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না চাটখিলে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত-২ চাটখিলে সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরিক্ষা স্থগিত চাটখিলে নোয়াখালীর নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় চাটখিলে শিক্ষকের স্ত্রীর শ্লীলতাহানীর অভিযোগে অপর শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা চাটখিলে স্কুল ছাত্রের রহস্য জনক মৃত্যু

চাটখিলে পুলিশের ওপর হামলা, আ’লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ৯৯ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল উপজেলার মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় আ’লীগের দু’গ্রæপে সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার আসামী আ’লীগ নেতা সেলিম হোসেনকে পুলিশ সোমবার রাতে গ্রেফতার করেছে। চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী সেলিম হোসেনকে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার বিবরনে জানা যায়, রোববার বিকেলে জনতা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন শেষে সাংসদ এইচ,এম ইব্রাহিম চলে যাওয়ার পর স্থানীয় আ’লীগ সমর্থক দু’গ্রæপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ তাদেরকে থামাতে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। এ ব্যাপারে চাটখিল থানার এসআই আল আমিন বাদী হয়ে প্রায় ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। মামলার এজাহারভুক্ত আসামী সেলিম হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশের মামলার কারনে মোহাম্মদপুর এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে পুলিশের ওপর হামলা, আ’লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০২:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩