০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

চাটখিল থেকে অপহৃত শিশু মুন্সিগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-৩

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ১৮৬ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল: চাটখিল উপজেলার খিলপাড়া থেকে অপহৃত শিশু মোহম্মদ হাসান (৪) কে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ ৩ অপহরনকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে সিরাজদি খান উপজেলার কাঁঠালতলী গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রোয়ান (২৪), একই গ্রামের আবদুল মান্নানের মেয়ে সোনিয়া আক্তার (২১) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার হাসান (২৬)।

অপহৃত শিশুর মা মুন্নি আক্তার জানান, ১৩ নভেম্বর বিকেল থেকে শিশু হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি জানান, রাতে অজ্ঞাত ব্যক্তি মোবাইলে শিশু হাসানকে ফিরে পেতে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এ বিষয়ে চাটখিল থানায় অভিযোগ করলে পুলিশ শনিবার রাতে শিশুটিকে উদ্ধার করে।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন ছৌধুরী জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, অপহরনের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে রোববার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিল থেকে অপহৃত শিশু মুন্সিগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-৩

আপডেট সময় : ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪