০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

চাটখিলে শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে অটোরিক্সা চালককে গন-ধোলাই- পুলিশে সোর্পদ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 29

মো: রুবেল : চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ড চাটখিল গ্রামে এক কন্যা শিশু (৫) কে ধর্ষন চেষ্টার অভিযোগে অটো রিক্সা চালক আবু বকর ছিদ্দিক (৪৫) কে গন-ধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্ত আবু বকর ছিদ্দিককে আটক করে তার গোপনাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে গন ধোলাই দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে আবু বকর ওই শিশুকে ধর্ষনের চেষ্টা চালায়। যা সিসি টিভি ক্যামরায় ফুটেজে দেখা যায়। সিসি টিভি ফুটেজে অভিযুক্ত আবু বকর ছিদ্দিককে স্থানীয় জনতা চিনে ফেলে। অভিযুক্ত আবু বকর পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধর পাড়া গ্রামের আবুল কালাম এর ছেলে। সোমবার দুপুরে পুনরায় অটো চালক তার রিক্সা নিয়ে ঘটনাস্থলে আসে। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে গন ধোলাই দেয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা তার গোপনাঙ্গ মরিচের গুড়া লাগিযে দেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ জানান, এ বিষয়ে ওই শিশুর বাবা থানায় মামলা করেছেন। তিনি আরো জানান, তদন্ত পূর্বক অভিযুক্ত আবু বকর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

চাটখিলে ভূমি অফিসের জালিয়াতির বিরুদ্ধে মানববন্ধন

চাটখিলে শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে অটোরিক্সা চালককে গন-ধোলাই- পুলিশে সোর্পদ

আপডেট: ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬