সংবাদ শিরোনাম ::
চাটখিলে এতিম ও হাফেজদের সম্মানে ইফতার ও ঈদ উপহার প্রদান
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
- / ৬৯৮ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলার পৌর সদরের কুটুমঘর কমিউনিটি সেন্টারে ইউ এস চ্যরিটি ফর বাংলাদেশ নামক স্বেচ্চাসেবী সংগঠনের উদ্যোগে রোববার এতিম শিশু ও হাফেজদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে। এ সময় হাফেজ এতিমদের মধ্য ঈদ উপহার হিসেবে পোশাক ও নগদ টাকা প্রদান করা হয়।
ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও ধর্মীয় কলামিস্ট দিদার উল আলম, আ,লীগ নেতা খন্দকার দুলাল, সাংবাদিক কামরুল কানন, মানবাধিকার কর্মী ও রাজনীতিবীদ মহিন তফাদার ছাত্রনেতা মাসুদ রানা, ইমাম হোসেন ঈমন,রিগ্যান ভুইয়া, মমিন হোসেন,সামছুল ইসলাম রতন,বিকে হানিফ প্রমূখ।
প্রসঙ্গত যে, আমেরিকা প্রবাসী চাটখিলের সন্তান পরান চৌধুরীর উদ্যোগে সেখানে অবসাস্থানরত কয়েকজন তরুনের সমন্বয়ে গঠিত এবং তাদের অনুদানে গড়ে ওঠা সেচ্চাসেবী সংগঠন ইউএস চ্যরিটি ফর বাংলাদেশ সংগঠন বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে রিক্সা বিতরন, শীত বস্ত্র বিতরন, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গরীব অসহায়দের চিকিৎসাতে অর্থায়ন, পূনবাসন সহ নানা সামাজিক কাজে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
ট্যাগস :










