০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

ঈদ স্পেশাল শির খুরমা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
  • / ৮৫৬ বার পড়া হয়েছে

মো: রুবেল :ঈদে মিষ্টি কিছু মুখে দেওয়া হলো সুন্নত। ঈদে মিষ্টান্ন হিসাবে প্রথমেই রাখি সেমাইকে। সেমাই খুব দ্রুত রান্না করা যায়। তাই প্রতিটি ঘরে ঘরে ঈদের দিন প্রথম যে পদ রান্না হয় তা হলো সেমাই।

একই রকম রেসিপির সেমাই সবসময় কি মুখে রোচে? এবার ঈদে তাই রান্না করতে পারেন শির খুরমা।

আসুন জেনে নেই কীভাবে রান্না করবেন শির খুরমা।

উপকরণ

২০০ গ্রাম কন্ডেন্সড মিল্ক, আধা কাপ ঘি, ৫ কাপ দুধ, ইচ্ছে মতো পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু (আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো বাদাম নিতে পারেন বা বাদ দিতে পারেন), ২ টেবিল চামচ কিশমিশ, ৫০ গ্রাম বাদামী সেমাই, ৫ টি বড় খেজুর বিচি ছাড়িয়ে কুচি করে কেটে নেয়া

প্রণালী

প্রথমে প্যান গরম করে এতে ঘি দিয়ে গরম করে সেমাই দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিন। তবে লক্ষ্য রাখবেন সেমাই পুড়িয়ে ফেলবেন না। বাদামী রঙ একটু গাঢ় হলেই নামিয়ে নেবেন। এরপর একটি সসপ্যানে দুধ ও কন্ডেন্সড মিল্ক একসাথে ভালো করে মিশিয়ে জ্বাল করতে থাকুন। কয়েক দানা এলাচ ফেলে দিন খোসা ছাড়িয়ে। এবং ফুটে উঠলে এতে ভেজে রাখা সেমাই দিয়ে দিন।

এরপর ভালো করে জ্বাল করে নিয়ে যখন হালকা ঘন হয়ে আসবে তখন এতে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে দিন এবং সাথে দিন খেজুর কুচি। এরপর খানিকটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করুন। এরমাঝে সেমাই ভাজার পর বেঁচে যাওয়া ঘিয়ে নিজের পছন্দমতো বাদামকুচি ও কিশমিশ দিয়ে একটু লালচে করে ভেজে নিন।

যখন খুবই ক্রিমই ধরণের হয়ে আসবে তবে থকথকে নয় তখন নামিয়ে নিন চুলা থেকে। এরপর উপরে ভেজে রাখা বাদাম কুচি ও কিশমিশ ছড়িয়ে একটু ঠাণ্ডা হতে দিন। যদিও এই খাবারটি গরম খাওয়া হয় তবে ঠাণ্ডা হলে স্বাদ আরও ভালো লাগে।

তাই ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিয়ে, এরপর ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন অসাধারণ স্বাদের এই ভিনদেশী সেমাই ‘শির-খুরমা’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদ স্পেশাল শির খুরমা

আপডেট সময় : ০২:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮