০২:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে যুবলীগের দু’গ্রæপে সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • / ৬৪৪ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামে স্থানীয় যুবলীগের দু’গ্রæপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় যুবলীগ নেতা ইয়াছিন, সুজন, আরিফসহ কয়েকজন মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় যুবলীগের অপর গ্রæপের সাহেদসহ কয়েকজন তাদেরকে কটোক্তি করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
স্থানীয় যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন মিল্টন জানায়, রাত সাড়ে ১১ টার দিকে বাড়ী যাওয়ার পথে পিছন থেকে সাহেদসহ সন্ত্রাসীরা ইয়াছিন, সজল ও আরিফকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করতে থাকে। এ সময় দু’গ্রæপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে সাহেদ গ্রæপের আরমান ও বাবু আহত হয়। মারাত্মক আহত ইয়াছিনকে নোয়াখালী সদর ও আহত সজল,আরিফ, আরমান ও বাবুকে চাটখিল সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে রাতে সাহেদসহ একদল সন্ত্রাসী বিপ্লব নামের একজনের ঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর করে। বাধা দিলে সন্ত্রাসীরা গৃহকর্তা বিপ্লবকে কিল ঘুষি মেরে জখম করে। এ ঘটনায় সাহেদকে আসামী করে বিপ্লব বাদী হয়ে থানায় অভিযোগ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মূলত যুবলীগ নেতা মিল্টন ও সাহেদ এর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়ে পুলিশ অবগত আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে যুবলীগের দু’গ্রæপে সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় : ০৭:২১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০