০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

স্কুল-কলেজে ছুটি বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • / ১৬৫ বার পড়া হয়েছে

মোঃ রু‌বেল ; করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

এর আগে করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই ছুটি আরও বর্ধিত করা হল।

করোনার কারণে দীর্ঘ ৪ মাস ধরে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও সংসদ টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাঠদান চালিয়ে যাচ্ছে। তবে কোনো পরীক্ষা নিতে পারছে না তারা। এ ছাড়া চলতি বছরের এইচএসসি পরীক্ষাও করোনার কারণে স্থগিত রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্কুল-কলেজে ছুটি বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

আপডেট সময় : ১২:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০