১০:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে ধর্ষিতা গৃহবধুর পাশে মহিলা এমপি সাকি- ধর্ষকের ফাসির দাবী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • / ১৫৬ বার পড়া হয়েছে

মো: রুবেল : জাতীয় সংসদের মহিলা আসন ৩৩ এর সংসদ সদস্য ফরিদা খানম সাকি চাটখিলের আলোচিত ধর্ষন মামলার আসামী নোয়াখলা ইউনিয়নের বহিঃকৃত যুবলীগ সভাপতি মজিবুর রহমান শরীফ এর ফাঁসি দাবী করেন। তিনি (আজ) বুধবার বিকাল ৫ টার দিকে নোয়াখলা ইউনিয়নে ধর্ষনের শিকার ওই নারীর বাড়ী গিয়ে তাকে শান্তনা দেন। এ সময় সমাবেত জনতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আলোচিত এ ধর্ষন মামলার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত আছেন।

তিনি আরও বলেন, ধর্ষক, সন্ত্রাসী, চাঁদাবাজ কখনও আ’লীগের রাজনীতির সঙ্গে থাকতে পারবে না। তিনি বলেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। তিনি ওই নারী, নারীর বাবা, সন্তান ও এলাকাবাসীকে বলেন, ধর্ষকের অবশ্যই ফাঁসি হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচিত এই মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে হবে বলে জানান।

এ সময় থানার ওসি আনোয়ারুল ইসলাম, নোয়াখলা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, হাটপুকুরিয়া ইউপি চেয়ারম্যান এইচ,এম বাকী বিল্লাহ ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২১অক্টোবর বুধবার ভোর ৫ টার দিকে যুবলীগ নেতা মজিবুর রহমান শরীফ একই বাড়ীর এক প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে তার দু’শিশু সন্তানের সামনে ধর্ষন করে। এ ব্যাপারে ওই নারী থানায় মামলা করলে পুলিশ ওই দিন দুপুরে শরীফকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তার বাড়ী থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ ও মদের বতলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানায়, শরিফের বিরুদ্ধে ধর্ষন, চাদাবাজি, টেন্ডারবাজিসহ ১০ টি মামলা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে ধর্ষিতা গৃহবধুর পাশে মহিলা এমপি সাকি- ধর্ষকের ফাসির দাবী

আপডেট সময় : ০২:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০