০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

চাটখিলে মোহাম্মদ হাসান গ্রন্থের প্রকাশনা উৎসব

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • 159

মো: রু‌বেল : চট্টগ্রাম জেলার সাবেক ডিসি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান এর কর্মময় জীবনের উপর ড. আজাদ বুলবুল এর লেখা আলোর পদযাত্রী মোহাম্মদ হাসান নামক গ্রন্থের প্রকাশনা উৎসব মঙ্গলবার সকাল  ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা মেয়র মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রকাশনা উৎসব উদ্বোধন করেন চাটখিল সোনাইমুড়ী আসনের এমপি এইচ,এম ইব্রাহিম। উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. দিদার উল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ঢাকা বৃহত্তর কর কমিশনার ইকবাল হোসেন, সেনবাগ সরকারী কলেজের অধ্যক্ষ এ.কে.এম সেলিম চৌধুরী, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত উজ্জল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এহছানুল হক প্রমুখ।

Tag :
সর্বাধিক পঠিত
Best Website Design Company In Bangladesh

চাটখিলে মোহাম্মদ হাসান গ্রন্থের প্রকাশনা উৎসব

আপডেট: ০১:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২