০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

চাটখিলে নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / ১৩৬ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নার্সের অবহেলায় আইমান (৯ মাস) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছে শিশুটির স্বজনরা। রোববার বিকেলে শিশুটির মৃত্যু হয়।

শিশুর বাবা পৌর সভার ভীমপুর গ্রামের সিএনজি চালক সুজন জানান, গত ৩ দিন আগে নিউমোনিয়া আক্রান্ত হলে আইমানকে চাটখিল সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সুজন জানায়, রোববার দুপুরে কর্তব্যরত ডাক্তার জানান, আইমানকে অক্সিজেন দিতে হবে। সুজন আরো জানান, হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা থাকলেও নার্সের চরম অবহেলায় আইমানকে অক্সিজেন দেওয়া হয়নি। বার বার নার্সের নিকট ধরনা দিলেও নার্স তা আমলে নেয়নি। এক পর্যায়ে শ্বাস কস্ট বেড়ে যাওয়ায় শিশুর মৃত্যু ঘটে। এ সময় নার্স তোড়ি গোড়ি করে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এসে অক্সিজেনের সংযোগ দেয়। এ ঘটনায় শিশুর বাবা সুজন থানায় অভিযোগ করেছে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম অভিযোগের বিষয়ের সত্যতা জানিয়ে বলেন, ময়নাতদন্তের জন্য সোমবার সকালে শিশুন লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহম্মেদ জানান, এ ব্যাপারে নোয়াখালী সিভির সার্জেনের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, তদন্ত কমিটি সোমবার সকাল থেকে তাদের তদন্ত কাজ শুরু করেছে। তিনি বলেন, তদন্ত শেষে ডাঃ বা নার্সের কোন অবহেলা ফেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ১২:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০