মো: রুবেল : চাটখিল উপজেলায় ওয়াশ রূমের বালতির পানিতে ডুবে আল আমিন (২০ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের দুলাল পুর গ্রামের জসিম উদ্দিনের শিশুপুত্র আল আমিন শুক্রবার রাত ৯ টার দিকে বাসার একটি ওয়াশ রুমে ঢুকে পড়ে। এ সময় শিশুটির মাসহ অন্যরা বাসার অন্য রুমে কাজে ব্যাস্ত্য ছিল। শিশুটি সবার অজান্তে ওয়াশরুমে থাকা পানিতে ভর্তি বালতিতে মাথা ডুবে পড়ে যায়। এর কিছুক্ষন পর শিশুটিকে খুঁজতে গিয়ে ওয়াশরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
শিরোনাম:
চাটখিলে বালতির পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০৫:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- 7
Tag :
সর্বাধিক পঠিত










