১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

চাটখিলে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮
  • / ৮৫২ বার পড়া হয়েছে

মোঃ রুবেল : ঈদের কেনাকাটা করে দিবে বলে ডেকে নিয়ে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে প্রিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে তার স্বামী আল-আমিন (৩৫)। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
রবিবার বিকেল ৩টার দিকে প্রিয়াকে নোয়াখালী প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত প্রিয়া উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাতরাপাড়া গ্রামের নোয়া মিয়ার মেয়ে ও সাহপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে প্রিয়ার বড় বোন পাখি আক্তারের সাথে সোমপাড়া গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে আল-আমিনের বিয়ে হয়। গত ৬বছর আগে একটি ছেলে সন্তান রেখে মারা যায় পাখি। এপর পরিবারের লোকজন বাচ্চা’টি লালন পালনের কথা চিন্তা করে গত ২বছর পূর্বে পাখির ছোট বোন প্রিয়াকে আল-আমিনের সাথে বিয়ে দেয়। এরপর থেকে আল আমিন বিভিন্ন সময় নেশাগ্রস্থ হয়ে প্রিয়াকে মারধর করত। এসব ঘটনার জেরে রমজানের আগে প্রিয়া তারা বাবার বাড়ী চলে যায়।
শনিবার সকালে প্রিয়াকে ঈদের কেনাকাটা না করে দেওয়ায় মোবাইলে আল আমিন ও প্রিয়ার মধ্যে বাকবির্তক হয়। পরে রবিবার সকালে ঈদের কেনাকাটা করে দিবে বলে প্রিয়াকে চাটখিল বাজারে যেতে বলে আল আমিন। এর সূত্র ধরে বেলা ১১টার দিকে চাটখিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় প্রিয়া। কয়েকটি বাড়ী পার হওয়ার আল আমিন অর্তকিত ভাবে প্রিয়ার ওপর হামলা করে প্রথমে প্রিয়ার পেটে চুরি দিয়ে আঘাত করে ও পরে গলা কেটে দিয়ে দ্রæত পালিয়ে যায়।
পরে আশংকাজনক অবস্থায় পরিবারের লোকজন প্রিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে বিকেল ৩টার দিকে জেলা শহরের নোয়াখালী প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

আপডেট সময় : ০২:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮