মো: রুবেল : চাটখিল উপজেলার ৩নং পরকোট দশঘরিয়া ইউনিয়নের দশঘরিয়া গ্রামের ডাব খাওয়ার লোভ দেখিয়ে এক ছেলে শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুর পরিবার জানান, রোববার দুপুরে শিশুটি বাড়ীর পার্শ্বের দোকানে যাওয়ার পথে সাইফুল ইসলাম মনা (২৫) নামে এক বখাটে শিশুটিকে ডাব খাওয়ার কথা বলে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোর পূর্বক পাশবিক নির্যাতন করে। শিশুটি বাড়ীতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এ ব্যাপারে চাটখিল থানায় মামলা করা হয়েছে।
চাটখিল থানার ওসি আবদুল মেন্নাফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত সাইফুল ইসলাম মনাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।








