০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

চাটখিলে মাদকের আস্তানায় পুলিশের অভিযান-মাদক কারবারী ববিতা গ্রেফতার

মো: রুবেল : চাটখিল থানা পুলিশ রোববার সন্ধ্যায় পৌর শহরের ভীমপুর মনগাজী ব্যাপারী বাড়ী সংলগ্ন মাদকের আস্তানা খ্যাত বেদে পল্লীতে অভিযান চালিয়ে মাদক কারবারী ববিতাকে গ্রেফতার করেছে।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফের নেতৃত্বে একদল পুলিশ ওই বেদে পল্লীতে অভিযান চালায়। এ সময় পুলিশ বেদে পল্লী থেকে কয়েকটি সিসি ক্যামেরা, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। স্থানীয়রা জানায়, বেদে পল্লীতে প্রকাশ্যে মাদক বেছা কেনার ঘটনা ঘটছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছাত্র-ছায়ায় মাদক কারবারী ববিতা একটি চক্রের মাধ্যমে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছে।

ওসি আবদুল মোন্নাফ জানান, ববিতার বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। সোমবার সকালে ববিতাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

চাটখিলে ডাব খাওয়ার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ

চাটখিলে মাদকের আস্তানায় পুলিশের অভিযান-মাদক কারবারী ববিতা গ্রেফতার

আপডেট: ০৭:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬