১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

‘বিএনপি বেপরোয়া গাড়ি চালকের মতো আচরণ করছে’ চাটখিলে ওবায়েদুল কাদের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
  • / ১২৪৭ বার পড়া হয়েছে

মো: রুবেল :  নির্বাচনের দিন বিএনপি বেপরোয়া আচরণ করলে জনগণ দাঁতভাঙ্গা জবাব দিবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, বিএনপি বেপরোয়া গাড়ী চালকের মত আচরণ করছে। নির্বাচনের দিন এর ধারাবাহিকতা রাখতে পারে।

রোববার দুপুরে পি.জি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী-১ আসনের নৌকার প্রার্থী এইচ, এম ইব্রাহিমের সমর্থনে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতা নেই, নেতা ছাড়া নির্বাচন হয় না, ভোটের আগেই বিএনপি হেরে গেছে। দেখতে দেখতে ১০ বছর, আন্দোলন হবে কোন বছর। ১০ বছরে বিএনপি কোন আন্দোলন করতে পারেনি। তাই বিএনপি ভুয়া দল। ভুয়া দলকে ভোট দিবেন না। আওয়ামী লীগ জনগণের ভোটে আবার নির্বাচিত হলে চাটখিল পৌরসভার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দিবে। এছাড়া ঘর অনুযায়ী একজন বেকারকে চাকরি দিবে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী এইচ,এম ইব্রাহিম। পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, অ্যাডভোকেট নাজমা আক্তার কাউছার, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, পৌর আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা মোস্তফা খান, ভিপি নিজাম উদ্দিন, ভিপি নাজমুল হুদা শাকিল, সৈয়দ মাহমুদ হোসেন তরুন, খোরশেদ আলম, মনির হোসেন কচি, ইউপি চেয়ারম্যান এইচ,এম বাকী বিল্লাহ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘বিএনপি বেপরোয়া গাড়ি চালকের মতো আচরণ করছে’ চাটখিলে ওবায়েদুল কাদের

আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮