১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

নৌকা প্রতীকে চেয়ারম্যান হলেন সেই বিএনপি নেতা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
  • / ৬৬৪ বার পড়া হয়েছে

মোঃ রুবেল :

গত বার ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন আবুল কালাম (বাঁয়ে), হেরেছিলেন; এবার নৌকায় ভোট করে জিতেছেন তিনি

আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোণার মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আবুল কালাম।

বিএনপির কমিটিতে থাকা অবস্থায় ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় তাকে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এ কে এম সাইদুজ্জামান ।প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামিনা সুলতানা থেকে ৬১২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল কালাম।নৌকা প্রতীকে আবুল কালাম পেয়েছেন চার হাজার ৮৭৮ ভোট। আর ঘোড়া প্রতীকে সামিনা সুলতানা পেয়েছেন চার হাজার ২৬৬ ভোট।সামিনার স্বামী রফিকুল ইসলাম মুরাদ দুই বছর আগে নৌকা প্রতীক নিয়ে এ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হন। তখন বিএনপির মনোনয়নে ধানের শীষ নিয়ে লড়ে এক হাজার ৬০০ ভোটে হারেন আবুল কালাম।গত ১৩ জানুয়ারি মুরাদ মারা যাওয়ায় পদটি শূন্য ঘোষণা করে তফসিল দেয় নির্বাচন কমিশন। নিজ দলের প্রার্থীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালামকে দেওয়া হয় নৌকা প্রতীক। পরে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নৌকা প্রতীকে চেয়ারম্যান হলেন সেই বিএনপি নেতা

আপডেট সময় : ০৪:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮