০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

চাটখিলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / ১৫৪ বার পড়া হয়েছে

মো: রুবেল : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মঙ্গলবার দিনব্যাপী চাটখিল উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌর এলাকার সর্ব সাধারনের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করেন। মঙ্গলবার সকাল থেকে জাহাঙ্গীর আলম নিজ হাতে এসব
খাদ্য ও ইফতার সামগ্রী সর্ব সাধারন ও দলীয় নেতকর্মীদের মাঝে বিতরন করেন। চাটখিল উপজেলায় ৫ হাজার অসহায়দের মধ্যে এ সব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার সকাল থেকে পাঁচগাঁও ইউনিয় পরিষদ প্রাঙ্গন, পরানপুর সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠ, ড. খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় ও কলেজ, বদলকোট উচ্চ বিদ্যালয় মাঠ, পরকোট ইউনিয়ন পরিষদ মাঠ, শিবপুর সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠ, রামনারায়নপুর উচ্চ বিদ্যালয় মাঠ, খিলপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, শ্রী নগর, হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে জাহাঙ্গীর আলম এ সব খাদ্য সামগ্রী বিতরন করেন।
এ সময় চাটখিল পৌর সভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌর সভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজান, যুবলীগ নেতা রিয়াজ খান, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, আলমগীর হোসেনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন

আপডেট সময় : ১০:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২