সংবাদ শিরোনাম ::
চাটখিলে একুশের বইমেলার উদ্বোধন
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৪৫ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান একুশের বই মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ৭ দিন ব্যাপী বই মেলার উদ্বোদন করেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ,এম ইব্রাহিম। ইউএনও ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যা চৌধুরী, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক আবু তৈয়ব, সেক্রেটারী উপাধ্যক্ষ ফারুক ছিদ্দিকী ফরহাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় ২৪ টি ষ্টল অংশগ্রহন করেছে।
ট্যাগস :










