০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

চাটখিলে তৃনমূল নেতাকর্মীদের সাথে এমপি ইব্রাহিমের মত বিনিময় সভা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 196

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল : নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ, এম ইব্রাহিম এর উদ্যোগে তৃনমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক ভাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকালে চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মত বিনিময় সভা স্থানীয় পরকোট সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃ ইউছুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এইচ,এম ইব্রাহিম এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান এইচ,এম আলী তাহের ইভু, ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সী, সৈয়দ মাহমুদ হোসেন তরুন, পরকোট ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল খায়ের, আ’লীগ নেতা মনোয়ার চেয়ারম্যান, খোরশেদ আলম প্রমুখ। এইচ,এম ইব্রাহিম এমপি এ প্রতিনিধিকে জানান, তৃনমূল নেতাকর্মী, হত দরিদ্র মানুষের দুঃখ কষ্টের কথা ও স্থানীয় পর্যায়ে সমস্যার বিষয়ে সরোজমিন দেখার জন্য তিনি চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মত বিনিময় সভা করে যাচ্ছেন। এ সকল মত বিনিময় সভায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কা ভোট দেওয়ার আহবান জানান।

Tag :

অতিরিক্ত ভাড়া আদায়ের অ‌ভি‌যো‌গে চাটখিলে হিমালয় কাউন্টারের ৩০ হাজার টাকা জরিমানা

চাটখিলে তৃনমূল নেতাকর্মীদের সাথে এমপি ইব্রাহিমের মত বিনিময় সভা

আপডেট: ০২:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩