০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

চাটখিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধীকে খুটির সঙ্গে বেঁধে পিটিয়ে জখম

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ২৭১ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল: চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীব নগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধী শিপনকে বিদ্যুৎতের খুটির সঙ্গে বেঁধে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত শিপন বর্তমানে চাটখিল সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিপনের বড় ভাই রিপন হোসেন বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছে।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রতিবন্ধী সাইফুল ইসলাম শিপন স্থানীয় মাজার শরীফে পাথর ছুড়ে মারে। এতে ক্ষিপ্ত হয়ে ছোট জীব নগর গ্রামের মোঃ শাওন (২৫), পারভেজ (২০), নুর হোসেন (৩৫), শ্যামল হোসেন (২৫), ইসমাইল হোসেন (২৮), মোঃ ইউছুফ (২৭) রাত ১১ টার দিকে প্রতিবন্ধী সাইফুল ইসলাম শিপনকে বেদম মারধর করে। এক পর্যায়ে সাইফুল ইসলাম শিপনকে বিদ্যুতের খুটির সঙ্গে বেঁধে বেদম প্রহার করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় শিপনকে চাটখিল সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধীকে খুটির সঙ্গে বেঁধে পিটিয়ে জখম

আপডেট সময় : ০৮:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫