০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

চাটখিলে সাংবাদিককে প্রান নাশের হুমকির প্রতিবাদে ও আসামীদেরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 12

মো: রুবেল : চাটখিল উপজেলা প্রেসকাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও ইসলামী টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম কাননকে প্রান নাশের হুমকির প্রতিবাদে ও আসামীদেরকে গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
চাটখিলে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে ওই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, চাটখিল সাংবাদিক ফোরাামের সভাপতি আবু তৈয়ব, সেক্রেটারী ফারুক ছিদ্দিকী ফরহাদ, উপজেলা প্রেসকাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সেক্রেটারী সাইফুল ইসলাম রিয়াদ, চাটখিল প্রেসকাবের সাবেক সেক্রেটারী মামুন হোসেন, সাংবাদিক আবদুল হান্নান সাকুর, মামুন চৌধুরী, ইয়াছিন চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক কামরুল ইসলাম কানন এর একটি ফেইসবুক পোষ্টকে কেন্দ্র করে, উপজেলার নয়নপুর গ্রামের মোরশেদ আলম ও তার ছেলেরা কামরুল ইসলাম কাননকে বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও তাকে প্রান নাশের হুমকি দেয়। এ ব্যাপারে ৫ জন কে আসামী করে সাংবাদিক কানন চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন। উপস্থিত সাংবাদিকরা অনতিবিলম্বে মামলার আসামীদেরকে গ্রেফতারের জোর দাবী জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচী পালন করবে বলে সাংবাদিক নেতারা হুশিয়ারি উচ্চারন করেন।

Tag :

চাটখিলে ভূমি অফিসের জালিয়াতির বিরুদ্ধে মানববন্ধন

চাটখিলে সাংবাদিককে প্রান নাশের হুমকির প্রতিবাদে ও আসামীদেরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আপডেট: ০৮:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬