০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

সোনাইমুড়ীতে আওয়ামীলীগ নেতাদের সাথে খন্দকার রুহুল আমিনের মতবিনিময়

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
  • / ৭৭৩ বার পড়া হয়েছে

মো: রুবেল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ নেতাদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য খন্দকার রুহুল আমিন। সোমবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নে নিজ বাসভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ¦ খন্দকার রুহুল আমিন বলেন, আমি দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের জন্য কাজ করে যাচ্ছি। দলের জন্য আমি যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আগামী নির্বাচনে নৌকার জয় সু-নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। আমি কাজ করে যাচ্ছি, শেখ হাসিনা কাজের ফল দিবেন। জনগণ পাশে থাকলে সব প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, বীর মুক্তিযোদ্ধা ইউছুফ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, হারুন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল মাস্টার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সড়ক পরিবহন লীগ সভাপতি সায়েদুল হক, আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক আবদুল বাতেন,সদস্য মোঃ বাবলুসহ উপজেলা আওয়ামীলীগ কমিটির নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সোনাইমুড়ীতে আওয়ামীলীগ নেতাদের সাথে খন্দকার রুহুল আমিনের মতবিনিময়

আপডেট সময় : ১০:০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮