০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নবম পে-স্কেলের দাবীতে মানবন্ধন চাটখিলে মোটর সাইকেল দূর্ঘটনায় ৪ আরোহীর ৩ জনেরই মৃত্যু চাটখিল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার হল থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়ার অভিযোগ চাটখিলে ২ টি সরকারী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে না চাটখিলে ১০৪ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না চাটখিলে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত-২ চাটখিলে সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরিক্ষা স্থগিত চাটখিলে নোয়াখালীর নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় চাটখিলে শিক্ষকের স্ত্রীর শ্লীলতাহানীর অভিযোগে অপর শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা চাটখিলে স্কুল ছাত্রের রহস্য জনক মৃত্যু

ঈদে অতিথি আপ্যায়নে গার্লিক বিফ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
  • / ৭৫৫ বার পড়া হয়েছে

মো: রুবেল : কোরবানির ঈদে সকলের ঘরে থাকে গরুর মাংস। যারা গরুর মাংস ঝাল করে খেতে পছন্দ করেন তাদের জন্য গার্লিক বিফের তুলনা হয় না। ঈদের দিন ঘরেই পাবেন রেস্তোরার গার্লিক বিফের মজাদার স্বাদ।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন গার্লিক বিফ।

উপকরণ

গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ ও মরিচ গুঁড়া ১ কাপ, আদা ও রসুন বাটা আধা চা চামচ, রসুনের কোয়া ৪/৫টি, ধনে ও জিরা গুঁড়া ১ চা চামচ, টেস্টিং সল্ট সামান্য, তেল আধা কাপ, মাংসের মসলা আধা চা চামচ, টমেটো সস আধা কাপ, টক দই ১ কাপ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো।

প্রস্তুত প্রণালী

মাংস ধুয়ে কেটে নিন। একটি পাত্রে মাংস, হলুদ, মরিচ, টক দই, আদা, রসুন, লবণ, ধনে, জিরা গুঁড়া, টেস্টিং সল্ট ভালো করে মিশিয়ে ২০ মিনিট মেরিনেট করে রাখুন।

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। কষানো হলে সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে। মাংস সিদ্ধ হয়ে আসলে টমেটোসস, কাঁচামরিচ ফালি ও রসুনের কোয়া দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদে অতিথি আপ্যায়নে গার্লিক বিফ

আপডেট সময় : ০২:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮