মো: রুবেল : চাটখিল ইসলামী ব্যাংক শাখা থেকে ১৬ লক্ষাধিক টাকা উত্তোলন করে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শান্তিরহাটে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ার ৪ দিন পর ব্যবসায়ী ফোরকান উদ্দিনকে কুমিল্লার লালমাই থেকে উদ্ধার করা হয়েছে।
ওই এজেন্ট ব্যাংক শাখার ম্যানেজার সিরাজ উল্যা জানান, শুক্রবার সকালে কুমিল্লার লাইমাই বাংলা রেস্তোরার পার্শ্বে ফোরকান উদ্দিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফোরকানের পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ফোরকানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
সিরাজ উল্যা আরও জানান, ওই এজেন্ট ব্যাংক শাখার মালিকের ছোট ছোট ভাই ফোরকান উদ্দিন। ফোরকান উদ্দিনকে এজেন্ট ব্যাংকের ১৬ লাখ ৭৫ হাজার টাকার একটি চেক দেয়া হয়। সোমবার দুপুর ১.৩২ মি. ফোরকান উক্ত ১৬ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করে চাটখিল ইসলামী ব্যাংক শাখা থেকে বের হয়। এর কিছুক্ষন পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে সিরাজ উল্যা বাদী হয়ে ঘটনার দিন সোমবার বিকেলে চাটখির থানায় জিডি করেছিল।
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, নিখোঁজ ফোরকান উদ্দিনকে উদ্ধারের বিষয়টি তিনি জেনেছেন। ওসি আরও জানান, ফোরকানের নিখোঁজের প্রকৃত কারন তদন্ত করে বের করা হবে।
শিরোনাম:
চাটখিলে ১৬ লক্ষাধিক টাকাসহ নিখোঁজ চাটখিলে ব্যবসায়ীকে ৪ দিন পর কুমিল্লার লালমাই থেকে উদ্ধার
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০৬:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- 3
Tag :
সর্বাধিক পঠিত









