মো: রুবেল : চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হোসেন তানভীর (৩৩) কে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রান নাশের হুমকির অভিযোগে চাটখিল উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু তারে আজাদ (৪৫) কে পুলিশ গ্রেফতার করেছে।
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, ঢাকা মিরপুর মডেল থানার একটি ওয়ারেন্টের আসামী হিসেবে শুক্রবার রাতে বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামের বাড়ী থেকে আবু তাহের আজাদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আজাদকে আদালতের সোর্পদ করা হয়েছে।
জানা যায়, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে আজাদ ছাত্রদল নেতা মোঃ হোসেন তানভীরকে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভয়ভীতি পদর্শন তাকে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে তানভীর ঢাকার মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় বিএনপি’র নেতারা অভিযোগ করে বলেন, আবু তাহের আজাদ এলাকায় চাঁদাবাজি, শালিশ বানিজ্যসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে।এতে দলের ভাবমুর্তি মারাত্মক ভাবে নষ্ট হচ্ছে।










