০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাটখিলে ইসলামী ব্যাংক থেকে ১৬ লক্ষাধিক টাকা উত্তোলন করে নিখোঁজ- ৪ দিনেও খোঁজ মিলেনি

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 1

মো: রুবেল : চাটখিল ইসলামী ব্যাংক শাখা থেকে ১৬ লক্ষাধিক টাকা উত্তোলন করে ফোরকান উদ্দিন নামের এক এজেন্ট ব্যাংক মালিকের ছোট ভাই নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ৪ দিনেও ফোরকানের কোন খোঁজ মিলেনি।

এ ব্যাপারে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শান্তির হাট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংক শাখার ইনচার্জ সিরাজ উল্যা বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছেন।

মামলার বিবরনে জানা যায়, সোমবার ফোরকান উদ্দিন চাটখিল ইসলামী ব্যাংক শাখা হতে দুপুর ১.৩২ মি: এ ১৬ লাখ ৭৫ হাজার ৩ শত টাকা উত্তোলন করে বের হয়। ওই টাকা নিয়ে মোহাম্মদপুর এজেন্ট ব্যাংক এ আসার কথা ছিল। কিন্তু দুপুর ২ টা পর্যন্ত ফোরকান টাকা নিয়ে না আসায় তার মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। তাকে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করেও না পেয়ে থানায় মামলা করা হয়।

মামলার বাদী সিরাজ উল্যা বৃহস্পতিবার দুপুরে জানান, এ পর্যন্ত নিখোঁজ ফোরকান এর কোন খোঁজ পাওয়া যায়নি। সিরাজ উল্যা জানান, নিখোঁজ ফোরকান এজেন্ট ব্যাংক মালিকের ছোট ভাই । চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, নিখোঁজ ফোরকানের খোঁজে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে।

Tag :

চাটখিলে ইসলামী ব্যাংক থেকে ১৬ লক্ষাধিক টাকা উত্তোলন করে নিখোঁজ- ৪ দিনেও খোঁজ মিলেনি

চাটখিলে ইসলামী ব্যাংক থেকে ১৬ লক্ষাধিক টাকা উত্তোলন করে নিখোঁজ- ৪ দিনেও খোঁজ মিলেনি

আপডেট: ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬