মো: রুবেল : চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর গ্রামের সৌদি প্রবাসী মুক্তাদির হোসেন সৈকত এর ছেলে সিনাম ইবনে মুক্তাদির (৩) পানিতে ডুবে মারা যায়। শনিবার দুপুরে বাড়ীর অন্যান্য শিশুদের সাথে উঠানে সিনাম খেলা করছিল। তার মা এ সময় ঘরের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ সিনামকে বাড়ীর উঠানে দেখতে না পেয়ে তার মা ও স্বজনরা তাকে খোঁজা খুজি করতে ছিল। কিছুক্ষন পর উঠানের পার্শ্বের পুকুরে সিনাম এর মৃতদেহ ভেসে উঠ।ে বিবষয়টি ওই বাড়ীর সিনামের দাদা মাষ্টার মেজবাহ নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিরোনাম:










