মো: রুবেল : চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে টিসিবির পন্য অবৈধ ভাবে মজুতের অভিযোগে স্থানীয় ডিলার জসিম উদ্দিনের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া তার ডিলার শিপ বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মিজানুর রহমান জানান, টিসিবির পন্য ওই ডিলার কার্ডধারী গ্রাহকদেরকে পন্য না দিয়ে অবৈধভাবে তা তার গুদামে সংরক্ষিত করে রাখে। পরবর্তীতে বেশী দামে বাজারে ওই পন্য বিক্রি করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার অভিযান চলাকালে গুদাম থেকে ১৮০ বোতল সয়াবিন তৈল, ৪ বস্তা চিনি ও ২০০ কেজি চোলা উদ্ধার করা হয়।










