মো: রুবেল : চাটখিল উপজেলার ১নং শাহপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের প্রবাসী ফয়সাল আহমেদ এর স্ত্রী ফারিহা আক্তার (১৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ফারিহার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে ফারিহার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফারিহার বাবা সালাহ উদ্দিন জানান, শুক্রবার সকালে ফারিহা তাদের পুরুষোত্তমপুর বাড়ী থেকে প্রসাদপুর শশুর বাড়ী যায়। রাতে শশুর বাড়ীর লোকজন ফারিহার বাবাকে ফোনে জানান তার মেয়ে অসুস্থ্য। খবর পেয়ে ফারিহার বাবা প্রসাদপুর গিয়ে দেখেন তার মেয়ের নিথর দেহ বাড়ীর উঠানে রাখা হয়েছে। ফারিহার শশুর বাড়ীর লোকজন জানান, ফারিহা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ফারিহার বাবার দাবী তার মেয়েকে পরিকল্লিপত ভাবে শশুর বাড়ীর লোকজন হত্যা করেছে।
এ ব্যাপারে তিনি চাটখিল থানায় মামলা দায়ের করেছে। চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রির্পোট পেলে ফারিহার হত্যার কারন জানা যাবে।









