০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

চাটখিলে খালপাড়ের মাটি বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / ১০৯ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল : চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী-ইটপুকুরিয়া খাল পাড়ের মাটি বিক্রির প্রতিবাদে এলাকাবাসী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ওই খাল পাড়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভকারী এলাকাবাসী জানান, ১ বছর আগে চাটখিল উপজেলা লকচুয়া বালিয়াধর ইটপুকুরিয়া খালের ৫ কি.মি. খাল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টেন্ডারের মাধ্যমে পুনঃ খনন করেন। পুনঃ খনন করে খালের মাটি খাল পাড়ে ফেলে রাখে। ওই ফেলে রাখা মাটি স্থানীয় কৃষকরা তাদের খাল পাড়ের জমিতে ফেলে চাষাবাদ শুরু করে। অনেকে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করে ও শাক সবজী চাষ করছে। বিক্ষোভ কারীরা অভিযোগ করে জানান, মঙ্গলবার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয় খালের পাড়ের মাটি পানি উন্নয়ন বোর্ড ও ইউএনও অফিস টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দিয়েছে। যাহা আগামী ৫ মার্চ (রবিবার) থেকে ট্রাকে করে নিয়ে যাওয়া হবে। এ খবরে খালপাড়ের  হত দরিদ্র কৃষকরা আতঙ্কিত হয়ে পড়ে।

বিক্ষোভকারীরা অভিলম্বে সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবী জানান। এ সময় ইউপি মেম্বার নাছির শেখ ও মিজানুর রহমান বিক্ষোভ কারীদের পক্ষে  অবস্থান নিয়ে তারাও মাটি বিক্রির টেন্ডার বাতিলের দাবী জানান। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ বাহার ওই খাল পাড়ের মাটি বিক্রির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন পানি উন্নয়ন বোর্ড ও ইউএনও সরকারী বিধি মোতাবেক টেন্ডারের মাধ্যমে মাটি বিক্রি করেছে। এ ব্যাপারে চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়া এ প্রতিনিধিকে জানান, পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সরকারী বিধি বিধান মেনে খাল পাড়ের মাটি টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে খালপাড়ের মাটি বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৩:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩