০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • / ২১৭ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মো: রু‌বেল : টানা বর্ষনে চাটখিল উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে ভারী বর্ষনের কারনে উপজেলার শাহপুর, রামনারায়নপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, নয়খলা, হাটপুকুরিয়াসহ সকল ইউনিয়ন ও পৌর এলাকার নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। বসত ঘরে পানি ঢুকে যাওয়ায় বানভাসি মানুষ পানিবন্দি হয়ে বাড়ীতে আটকা পড়ে আছে। উপজেলার ৮০ ভাগ মাছের খামার বন্যার পানিতে তলিয়ে গেছে।
প্রশাসনের পক্ষ থেকে সকল মসজিদের মাইকে ক্ষতিগ্রস্থ্যদেরকে স্কুল, কলেজ, মাদ্রাসায় আশ্রয় নেয়ার জন্য ঘোষনা করা হয়েছে। বন্যার্তরা সোমপাড়া উচ্চ বিদ্যালয়, সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, ফাওড়া উচ্চ বিদ্যালয়, ভীমপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে শুরু করেছে।
ইউএনও শেখ এহসান উদ্দিন বৃহস্পতিবার বিকেলে জানান, সরকারের পক্ষ থেকে চাটখিলের জন্য ১৬ মেট্রিক টন চাউল বরাদ্ধ দেয়া হয়েছে। অতিদ্রুত এ চাল বিতরন করা হবে। তিনি আরো জানান, প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য শুকনা খাদ্য বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি

আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪