১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে গৃহবধুকে হত্যার অভিযোগ-স্বামী পলাতক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
  • / ৭৯৬ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল উপজেলার ০৮নং নোয়াখলা ইউনিয়নের সাত্রাপাড়া গ্রামের মামুন হোসেন এর স্ত্রী আকলিমা আক্তার কাকলী (২৮) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে আকলিমার স্বামী মামুন হোসেন পলাতক রয়েছে। শনিবার রাত ১০ টায় পুলিশ কাকলীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
আকলিমার বড় বোন সুলতানা আক্তার দাবী করে বলেন, কাকলীকে তার স্বামী হত্যা করেছে। তিনি আরও জানান কাকলীর সাথে তার স্বামী প্রায়ই ঝগড়া ঝাটি হতো। সুলতানা দাবী করেন মামুন নির্যাতন করে তার বোনকে হত্যা করেছে। রোববার সকালে ঘটনাস্থলে গেলে মামুন এর বড় ভাই আবুল কাসেম সাংবাদিকদেরকে জানান, মামুন ও তার স্ত্রী মধ্যে পারিবারিক কলহ ছিল। তিনি দাবী করেন কাকলী বিষ পান করে আত্মহত্যা করেছে।
উল্লেখ্য গত ৯ বছর পূর্বে মামুনের সঙ্গে সোনাইমুড়ী উপজেলার দক্ষিন ডেউটি গ্রামের প্রবাসী আবদুল কাদেরের মেয়ে কাকলীর বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি ছেলে রয়েছে। ঘটনার পর মামুন তার ছেলেকে নিয়ে পালিয়ে যায়।

চাটখিল থানার ওসি শামছুদ্দিন জানান, ময়নাতদন্তের রিপোর্টের পর কাকলীর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে গৃহবধুকে হত্যার অভিযোগ-স্বামী পলাতক

আপডেট সময় : ১১:৫৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯