মো: রুবেল : চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের পশ্চিম নোয়াখলা গ্রামের মোঃ সোলাইমানের কন্যা স্থানীয় রানারায়নপুর আর কে উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী শান্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ (আজ) শনিবার দুপুর ১ টার দিকে শান্তা নিজ কক্ষে সিলিং ফানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পারিবারিক লোকজন জানান। পরিবারের দাবী শান্তা মানসিকভাবে অসুস্থ্য ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেছে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ময়নাতদন্তের রির্পোট পেলে শান্তা হত্যার প্রকৃত কারন জানা যাবে।
শিরোনাম:
চাটখিলে স্কুল ছাত্রীর আত্মহত্যা
-
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- 3156
Tag :
সর্বাধিক পঠিত











