সংবাদ শিরোনাম ::
চাটখিলে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০১:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১২১ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল পৌরসভার ভীমপুর গ্রাম থেকে ধর্ষনের অভিযোগে নাইম (২০) নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। আজ বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে নাইমকে ভীমপুর গ্রাম থেকে গ্রেফতার করে। নাইম ভীমপুর গ্রামের আবদুল মন্নানের ছেলে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিম ভীমপুর গ্রামে পরিবারের সাথে ভাড়া বাড়িতে বসবাস করছে। তাদের বাড়ী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।
তিনি আরও জানান, এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে।
ট্যাগস :










