০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিল পৌরসভার অর্ন্তভুক্তি বিষয়ে গনশুনানী, প্রতিবাদে- বিক্ষোভ মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • / ১৩৪ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিল পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়ন সমূহের কয়েকটি মৌজাকে পৌর সভায় অর্ন্তভুক্ত করার বিষয়ে শনিবার সকালে স্থানীয় লামচরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক গন-শুনানী অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালীর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আবু ইউছুফ গন-শুনানীতে উপস্থিত হন। এ সময় ইউএনও দিদারুল আলম, সহকারী কমিশনার (ভূমি), মাহমুদা কুলসুম মনি, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, ইব্রাহিম খলিল সোহাগসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও দিদারুল আলম জানান, চাটখিল পৌর কর্তৃপক্ষ পৌর এলাকার বার্শ্ববর্তী পাঁচগাঁও ইউনিয়নের আফছারখিল ও লামচর, নোয়াখলা ইউনিয়নের সাত্রাপাড়া মৌজা পৌর এলাকায় অর্ন্তভূর্ক্তির দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে আবেদন করে। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের এলাকায় পৌর সভায় অর্ন্তভূক্ত করার বিরুদ্ধে নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ,এম ইব্রাহিম স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ডিও লেটার দেন। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের গঠিত তদন্ত কমিটির নির্দেশনা মোতাবেক এ গন-শুনানী অনুষ্ঠিত হয়েছে বলে ইউএনও জানান।

গন-শুনানী চলাকালীন সময়ে হাজার হাজার স্থানীয় জনতা পৌর এলাকায় অর্ন্তভূক্তির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে স্লোগান তুলে বলেন আমার মাটি, আমার মা, পৌরসভায় যাব না। উপস্থিত ৯০% জনতা পৌর সভায় না যাওয়ার ঘোষনা দেন। গন-শুনানীর রির্পোট প্রকাশ করার জন্য উপস্থিত জনতা তদন্ত কর্মকর্তাদের নিকট দাবী জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিল পৌরসভার অর্ন্তভুক্তি বিষয়ে গনশুনানী, প্রতিবাদে- বিক্ষোভ মানববন্ধন

আপডেট সময় : ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০