১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে সড়ক দূর্ঘটনায় অন্তঃসত্ত্বাসহ ২ জন নিহত, আহত ১

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • / ১৩৮ বার পড়া হয়েছে

মো: রুবেল :   চাটখিল উপজেলার রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইটবাহী হ্যান্ডটাক্ট্ররের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুলতানা আক্তার (১৯) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ও ইদ্রিস মিয়া (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনায় সালেহা আক্তার (৬০) নামের আরও এক নারী আহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে ১১নং পোলের গোড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুলতানা আক্তার উপজেলার পূর্ব শোশালিয়া আঠিয়া বাড়ী এলাকার মোহাম্মদ সোহাগের স্ত্রী এবং ইদ্রিস মিয়া একই এলাকার আব্দুল আজিজের ছেলে। আহত সালেহা আক্তার একই এলাকার মনির হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুলতানা আক্তার কয়েকদিন আগে শশুর বাড়ী থেকে বাবার বাড়ী পূর্ব শোশালিয়া আসেন। বুধবার সকালে মা সালেহা আক্তারকে নিয়ে চাটখিল হাসপাতালের উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাড়ী থেকে বের হন। তাদের বহনকারী রিকশাটি রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের ১১নং পোলের গোড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি হ্যান্ডটাক্ট্রর রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়লে রিকশায় থাকা সুলতানা ও চালক ইদ্রিস ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় আহত হন গৃহবধূর মা সালেহা আক্তার।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ারুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হ্যান্ডটাক্ট্ররটি আটক করা হয়েছে। আহত সালেহা আক্তারকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে সড়ক দূর্ঘটনায় অন্তঃসত্ত্বাসহ ২ জন নিহত, আহত ১

আপডেট সময় : ০৬:০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০