০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে বিয়ের ৭ দিনের মাথায় স্বামীকে অচেতন করে নববধূ উধাও

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • / ১৩৫ বার পড়া হয়েছে

মো: রুবেল: চাটখিলে বিয়ের সাত দিনের মাথায় স্বামীকে অচেতন করে এক নববধূ উধাও হয়ে গেছে। বুধবার বিকালে এ ঘটনায় বর ও কনের পরিবার পৃথকভাবে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলা বানসা গ্রামের সফিউল্যা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

জিডিসূত্রে জানা যায়, শুক্রবার পারিবারিক ভাবে উপজেলার বানসা গ্রামের মেয়ের (২১) সঙ্গে একই উপজেলার সাজ্জাত হোসেনের (৩০) বিয়ে হয়।

মঙ্গলবার সাজ্জাত তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান।
সেখানে নববধূ রাতে সাজ্জাতকে চেতনানাশক ওষুধ খাইয়ে দিয়ে পরিবারের সদস্যদের অগোচরে উধাও হয়ে যান।

ভুক্তভোগীর মা জানান, তিনি বুধবার সকালে সংবাদ পেয়ে সাজ্জাতের শ্বশুরবাড়িতে গিয়ে তার ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নববধূর বাবা জিডিতে উল্লেখ করেন, তার মেয়েকে বুধবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তাই মেয়ের সন্ধান চেয়ে তিনি থানায় জিডি করেন।

চাটখিল থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় উভয়পক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে বিয়ের ৭ দিনের মাথায় স্বামীকে অচেতন করে নববধূ উধাও

আপডেট সময় : ০৭:৪২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১