১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে প্রকাশ্যে পিটিয়ে দিন মুজুর হত্যায় জড়িত ৩ আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ১৫৩ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল : চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামে প্রকাশ্যে পিটিয়ে দিন মুজুর আবুল বাশার হত্যায় জড়িত ৩ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান আবুল বাশার হত্যা মামলার প্রধান আসামী ইয়াকুব এজাহার ভুক্ত রেদোয়ান রাফী ও ফয়েজ আহমেদকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য বুধবার দুপুরে স্থানীয় মোশারেফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে খড় শুকানোর কাজ করার সময় সন্ত্রাসী ইয়াকুব, রেদোয়ানসহ ৭/৮ জন সন্ত্রাসী দিন মুজুর আবুল বাশারকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহত আবুল বাশারের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে।
মামলার বিবরনে জানা যায়, একই বাড়ীর ফয়েজ এর সাথে নিহত আবুল বাশার এর জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই ফয়েজ তার ছেলে রেদোয়ানসহ ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আবুল বাশারকে পিটিয়ে হত্যা করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে প্রকাশ্যে পিটিয়ে দিন মুজুর হত্যায় জড়িত ৩ আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৯:২১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩