চাটখিল উপজেলা কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৪১ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলা নবগঠিত কৃষকলীগের পরিচিত সভা গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিন ফিরোজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন আলমগীর। এ ছাড়া বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, নোয়াখালী জেলার কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলমাস খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইবু, রোজি শাহীন, ইউপি চেয়ারম্যান এসএম বাকিবিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুন প্রমুখ ।










