০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে স্ত্রীকে গলা কেটে হত্যার অর্ধমাসেও গ্রেফতার হয়নি পাষন্ড স্বামী, এলাকায় চরম ক্ষোভ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

মো: রুবেল : চাটখিলে ঈদের পরের দিন প্রকাশ্যে রাস্তায় স্ত্রীকে গলা কেটে হত্যার অর্ধ মাস পার হলেও পুলিশ পাষন্ড স্বামী আল আমিনকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের এ ব্যার্থতায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ জানান, প্রিয়া হত্যার জড়িত তার স্বামী গ্রেফতারের ব্যাপারে পুলিশের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। তদন্ত কর্মকর্তা এসআই নাজিম উদ্দিন জানান,আসামী আল আমিনকে গ্রেফতার করেত পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য উপজেলার শাহপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে আল আমিন নোয়াখলা ইউনিয়নের সাত্রাপাড়া গ্রামের ননু মিয়ার মেয়ে আঁখিকে ৫-৬ বছর আগে বিয়ে করেন। আঁখি এক ছেলে রেখে ৩ বছর আগে মারা যায়। আঁখির ছেলের কথা বিবেচনা করে পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক আঁখির ছোট বোন প্রিয়া আক্তারকে ২ বছর পূর্বে আল আমিন এর নিকট বিবাহ দেয়া হয়। বিয়ের পর থেকে আল আমিন প্রিয়া আক্তারের ওপর বিভিন্ন সময়ে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে প্রিয়া আক্তার ১৫ রমজানে বাবার বাড়ী সাত্রাপাড়া চলে আসে। ঈদের রাতে টেলিফোনে আল আমিনের সাথে প্রিয়ার কথা কাটাকাটি হয়। আল আমিন ঈদের পরের দিন রোববার প্রিয়াকে চাটখিল বাজারে আসতে বলে।  কথামত প্রিয়া রিক্সা যোগে চাটখিল বাজারে আসার পথে সাত্রাপাড়া  রাস্তায় আল আমিন প্রিয়াকে রিক্সা থেকে নামিয়ে চুরি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে গলা কেটে প্রিয়াকে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে প্রিয়ার বাবা ননু মিয়া বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে স্ত্রীকে গলা কেটে হত্যার অর্ধমাসেও গ্রেফতার হয়নি পাষন্ড স্বামী, এলাকায় চরম ক্ষোভ

আপডেট সময় : ১২:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮