১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নবম পে-স্কেলের দাবীতে মানবন্ধন চাটখিলে মোটর সাইকেল দূর্ঘটনায় ৪ আরোহীর ৩ জনেরই মৃত্যু চাটখিল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার হল থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়ার অভিযোগ চাটখিলে ২ টি সরকারী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে না চাটখিলে ১০৪ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না চাটখিলে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত-২ চাটখিলে সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরিক্ষা স্থগিত চাটখিলে নোয়াখালীর নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় চাটখিলে শিক্ষকের স্ত্রীর শ্লীলতাহানীর অভিযোগে অপর শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা চাটখিলে স্কুল ছাত্রের রহস্য জনক মৃত্যু

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
  • / ২৭৩০৫ বার পড়া হয়েছে

মো: রুবেল : লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে ট্রাক-সিএসজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন  নিহত হয়েছে। বুধবার ভোররাতে ঢাকা-রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, চন্দ্রগঞ্জ বসুদুহিতা এলাকার ছাত্রলীগ নেতা অন্তরের পিতা শাহ আলম ও তার (শাহ আলম) স্ত্রী  নাসিমা, অন্তরের নানী শামছুন্নাহার (৪২), খালা রোকেয়া ও তার ছেলে রুবেল, অন্তরের ভাই অমিদ (৮) এবং সিএনজি চালক নুর হোসেন সোহাগ।

চন্দ্রগঞ্জ  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানায়, ভোর রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-০৬৭৭৭) ঘন কুয়াশার ভেতরে দ্রুত গতিতে চট্টগ্রাম যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএসজিটি দুমড়ে মুচড়ে চালকসহ ওই সিএনজিতে থাকা সকল যাত্রী নিহত হন।উল্লেখ্য, এর আগে মধ্যরাতে স্থানীয় ছাত্রলীগ নেতা অন্তরকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্তরের স্বজনরা তাকে দেখতে হাসপাতালে আসলে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

আপডেট সময় : ০৫:২৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯