০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল চাটখিলে সড়ক দূর্ঘটনায় জামায়াত কর্মী শিপন নিহত নোয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনীত প্রার্থী ব্যরিষ্টার ওমর ফারুক এর মনোনয়ন পত্র গ্রহন

রামগঞ্জে দুধের সঙ্গে বিষ মিশিয়ে ব্যবসায়ীকে হত্যা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
  • / ৩৩৪১৭ বার পড়া হয়েছে

মোঃ রুবেল : রামগঞ্জের মহসিন ভূঁইয়া (৪৭) নামের এক ব্যবসায়ীকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে। জমি নিয়ে বিরোধে মঙ্গলবার রাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হয়েছে।  মহসিন উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের হাবিব উল্যা ভূঁইয়ার ছেলে। মহসিনের চাচা যুগান্তরকে জানান, কেথুড়ী আল আমিন মাদ্রাসা সংলগ্ন বাজারে কনফেকশনারির ব্যবসা করে সে প্রতিদিনের মতো রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরে খাবারের পর দুধ পান করে। কিছুক্ষণ পরেই তার বুক জ্বালাপোড়া করলে বাড়ির লোকজন তাকে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে রাত ১১টায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, চার বছর আগে পরিবারের ৬/৭ জনকে খাবারের সঙ্গে বিষ খাওয়ানো হয়। তারপর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার রওশন জামিল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। রোগীর নাক-মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধ পেয়েছি। রামগঞ্জ থানার অফিসার মো. তোতা মিয়া জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রামগঞ্জে দুধের সঙ্গে বিষ মিশিয়ে ব্যবসায়ীকে হত্যা

আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮