১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে এক উপ-কর কমিশনারের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • / ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ রুবেল ; চাটখিলে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে এক উপ-কর কমিশনারের মৃত্যু হয়েছে।  নিহতের নাম ওমর ফারুক মাসুম (৩৫)। তিনি উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে। ঢাকায় উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন ওমর ফারুক মাসুম ।

বুধবার দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওমর ফারুক মাসুম তিনি ৩১ তম বিসিএসে যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরের দিকে মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মীসহ মল্লিকা দিঘীতে গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘীর মাঝখানে চলে যান। ছয় বন্ধু এবং সহকর্মী ফিরে আসতে পারলেও মাসুম সাঁতরিয়ে দিঘীর  ঘাটে ফিরে আসতে পারেননি। তলিয়ে যান তিনি।

খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় মাসুমের সন্ধানে দিঘীতে তল্লাশি অভিযান চালান তারা।

পরে বিকাল সোয়া ৫টার দিকে নিহত উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে চাটখিল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কয়েক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দিঘী থেকে উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে এক উপ-কর কমিশনারের মৃত্যু

আপডেট সময় : ০৫:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২