মো: রুবেল : চাটখিল পৌর সভার ফতেপুর সিরাজুম মুনীর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্র আরমান হোসেন জিহাদ মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হওয়ার ১৪ দিন পর সোমবার (৬ জুলাই) দুপুর ৩ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জিহাদ চাটখিল পৌরসভার ২নং ওয়র্ডের সুন্দরপুর গ্রামের বাদলের ছেলে।
বাদল জানায় ২২ জুন তার ছেলে জিহাদ মোটর সাইকেল চালিয়ে দশঘরিয়া থেকে চাটখিল বাজারে আসার পথে ঢাকা-চাটখিল মহাসড়কের মুন্সী রাস্তা সংলগ্ন স্থানে একটি বালু ভর্তি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খেয়ে মারাত্মক ভাবে আহত হয়। ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার জিহাদ মারা যায়। তার মৃত্যুতে সুন্দরপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। একমাত্র ছেলেকে হারিয়ে বাদল ও তার স্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েছে।










