মো: রুবেল : চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার এলাকায় মোটার সাইকেল দূর্ঘটনায় নাজিম হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়। স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নাজিম নিজের মোটর সাইকেল চালিয়ে চাটখিল পৌরসভার হালিমা দিঘীর পাড় যাচ্ছিল। দশঘরিয়া বাজারে পৌছলে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল চালক নাজিম ও অপর সহযাত্রী আবির মারত্মক ভাবে আহত হয়। ঢাকায় নেয়ার পথে নাজিম মারা যায়। নাজিম আটঘরিয়া গ্রামের আমিন উল্যার ছেলে। আহত আবিরকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিরোনাম:
চাটখিলে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০৭:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- 2
Tag :










