০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে নিখোঁজের ১৮ ঘন্টা পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ১৩৫ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মো: রু‌বেল : নিখোঁজের ১৮ ঘন্টা পর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে পরানপুর গ্রামের যুবক রুবেল (২৪) এর মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত রুবেল পরানপুর গ্রামের মোঃ জাকারিয়া ভূইয়ার ছেলে।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ খাল থেকে রুবেল এর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রোববার সকালে রুবেলের মরদেহ ডাক্তারি পরিক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরন করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল শুক্রবার সন্ধ্যার দিকে পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার থানারহাট বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু শনিবার সকাল পর্যন্ত রুবেল বাড়ী পৌঁছায়নি।  রুবেলকে খোজাখুজি করেও কোথাও না পেয়ে  শনিবার সকালে তার বাবা জাকারিয়া ভূইয়া চাটখিল থানায় সাধারণ ডায়েরি করেন। শনিবার দুপুরের দিকে পরানপুর গ্রামের পার্শ্বের খালে রুবেলের মরদেহ স্থানীয়রা দেখতে পায়।  পরে চাটখিল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রুবেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিল বলে স্থানীয় লোকজন জানায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে নিখোঁজের ১৮ ঘন্টা পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২