০২:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে তারাবির সময়ে ডাকাতি- থানায় মামলা চাটখিলে তদন্ত কমিটির সামনে শুনানী চলাকালীন মাদ্রাসা শিক্ষকের মৃত্য চাটখিলে বুলেটসহ দু’যুবক গ্রেফতার চাটখিলে জামায়া‌তের বিরু‌দ্ধে বিএ‌ন‌পির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী নাইমকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন চাটখিলে যুবদল কর্মী ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার চাটখিল সরকারী হাসপাতালের বাউন্ডারীর ভিতরের গাছ কর্তনের অভিযোগ- তদন্ত কমিটি গঠন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাটখিলে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে নির্বাচনী প্রশিক্ষন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

চাটখিলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, প্রতিবাদে সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / ১৯১ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল: চাটখিল উপজেলার নয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ওমর ফারুককে কুপিয়ে জখম করার প্রতিবাদে উত্তেজিত জনতা সন্ত্রাসী আহমেদ ওরফে হাম্বা (২০) কে হত্যা করেছে।চাটখিল থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রোববার ভোর ৫ টার দিকে পশ্চিম নয়াখলা গ্রামের বাবর হোসেনের ছেলে সন্ত্রাসী আহাদ আহমেদ হাম্বা ইউপি সদস্য ওমর ফারুকের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ফারুক মেম্বারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় ফারুক মেম্বারকে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফারুক মেম্বারকে কুপিয়ে জখম করার খবর পেয়ে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে লাঠি-সোটা নিয়ে সন্ত্রাসী হাম্বার বাড়ীতে হামলা চালায়। এ সময় বিক্ষুব্দ জনতা সন্ত্রাসী হাম্মাকে গন-পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সন্ত্রাসী হাম্বার মৃত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মানিক জানান, আহাদ ওরফে হাম্বা আগ থেকে মাদকাসক্ত ও বেপরোয়া ছিল। সে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। চাটখিল থাকার ওসি এমদাদুল হক জানান, নিহত হাম্বা কুখ্যাত শরীফ বাহিনীর সদস্য। ময়নাতদন্তের জন্য হাম্বার লাশ নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাটখিলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, প্রতিবাদে সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০২:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪